চুনতি ডট কম ম্যারাথন ২০২৫ গতকাল ২৬ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের ইসহাক মিয়া সড়কে উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম গ্রামভিত্তিক ওয়েবসাইট চুনতি ডট কম এর আয়োজনে ৪র্থবারের মতো অনুষ্ঠিত এই ম্যারাথনে ৩০টি জেলা থেকে ৮০০-এরও বেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন।
ম্যারাথনের উদ্বোধন করেন চুনতির কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। যাহেদুর রহমান ও রবিউল হাসান আশিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুনতি সমিতি ঢাকার সভাপতি আসাদ খান, ক্রাউন সিমেন্টের প্রধান উপদেষ্টা মাসুদ খান, বিশ্বব্যাংকের লিড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত এফসিএ,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ ইসমাইল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ম্যারাথন ২০২৫ এর আহ্বায়ক ডা. মাহমুদুর রহমান, ম্যারাথনের সদস্য সচিব কাজী আরিফুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান, চুনতি সমাজকল্যাণ পরিষদের সভাপতি বাবর হোসেন সিদ্দিকী, কনফিডেন্স সল্ট লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা সরদার নওশাদ ইমতিয়াজ, ইস্পাহানি পক্ষে মোঃ নুরুন্নবী, সামুদার পক্ষে হেড অফ বিজনেস বিকাশ কান্তি দাস, মুভার পক্ষে নুরুন্নবী কবির, বাংলাদেশের প্রথম আয়রনম্যান মোঃ শামসুজ্জামান আরফাত,অধ্যক্ষ দ্বীন মোঃ মানিক, ডাঃ এজেএম সাদেক, মাওলানা হাফিজুল হক নিজামী, ওয়াহিদুল হক,জহির উদ্দিন, এডভোকেট মিনহাজুল আবরার,নিজামুদ্দিন খান ফিলিপ, মোহাম্মদ আলী খান স্বপন, ইঞ্জিনিয়ার মোঃ শামীম, ইঞ্জিনিয়ার জাহেদ হোসেন,সৈয়দ উদ্দিন সিদ্দিকী, আরিফুর রহমান খান,কফিল উদ্দিন লিটু,জয়নাল আবেদীন সবাব, সাজ্জাদ খান, ডাঃ আব্দুস সালাম ওসমানী, শাহজাদা আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন, শাহজাদা ইবনে দিনার নাজাত, জসিম উদ্দিন কবীর, ইঞ্জিনিয়ার সাখাওয়াত কমল। আয়োজক কমিটির পক্ষে মোহাম্মদ নাঈম নিমু, সাদুর রহমান, জাবেদ আব্বাস সিদ্দিকী, শাহাদাত খান সিদ্দিকী, নাজেম উদ্দিন সিদ্দিকী, মাহমুদুর রহমান সিদ্দিকী তোয়াফ,আব্দুল হালিম, ইসহাক খান মুকুট, রাশেদ আহমেদ খান, মিজানুর রহমান সিদ্দিকী রাজিন,আবু জাফর মোহাম্মদ খালেদ, সাইফুল মোহাম্মদ শ্রাবণ, মোঃ ইব্রাহিম, কাজী রাকিবুল ইসলাম প্রমূখ।
চুনতি ডট কম ম্যারাথন ২০২৫ এর রেস ডিরেক্টর এর হিসাবে দায়িত্ব পালন করেছেন চুনতি ডট কম এর মডারেটর কাজী লতিফুল ইসলাম ও কাজী শরিফুল ইসলাম।
রেস ক্যাটাগরি ও বিজয়ীরা:
*২১.১ কিমি জেনারেল ক্যাটাগরি
চ্যাম্পিয়ন - মামুন আহমেদ
প্রথম রানার আপ - মো. সুজন
দ্বিতীয় রানার আপ- মো. আব্দুল্লাহ আল নোমান
তৃতীয় রানার আপ- মো. শামসুজ্জামান আরাফাত
*২১.১ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরি
চ্যাম্পিয়ন - নেপাল চন্দ্র ভৌমিক
প্রথম রানার আপ- রতন কান্তি বড়ুয়া
*২১.১ কিলোমিটার লোকাল ইনস্পিরেশন ক্যাটাগরি চ্যাম্পিয়ন - মো. ইফতি
*১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরি
চ্যাম্পিয়ন- আশরাফুল আলম
প্রথম রানার আপ- মোহাম্মদ জাকির হোসেন
দ্বিতীয় রানার আপ- মো. আনোয়ার
তৃতীয় রানার আপ- তামিম উদ্দিন
চতুর্থ রানার আপ - আসাদুর রহমান মাহাসিন
*১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরি
চ্যাম্পিয়ন - মো. তৈয়াব উদ্দিন
প্রথম রানার আপ - মো. আতিয়ার রহমান
দ্বিতীয় রানার আপ- খাইরুল ইসলাম
*লোকাল ইনস্পিরেশন অ্যাওয়ার্ড (জেনারেল) ক্যাটাগরি:
চ্যাম্পিয়ন-আব্দুল্লাহ আল নোমান
প্রথম রানার আপ- আবু সালেহ মো. হাবিবুল্লাহ
*১০ কিলোমিটার লোকাল ইনস্পিরেশন অ্যাওয়ার্ড (ভেটেরান)
চ্যাম্পিয়ন- জাবেদ আব্বাস সিদ্দিকী
*৫কিমি ক্যাটাগরি (১৫ বছরের নিচে)
চ্যাম্পিয়ন - মাহফুজুর রহমান
প্রথম রানার আপ - মোখলেসুর রহমান
দ্বিতীয় রানার আপ- মো. এনায়েত উল্লাহ
* ৫কিমি ক্যাটাগরি (১২ বছরের নিচে)
চ্যাম্পিয়ন - আহমেদ বিন সিফাত
প্রথম রানার আপ - সাইফ হাবিব
• টাইটেল স্পন্সর: কনফিডেন্স সল্ট লিমিটেড
• অ্যাসোসিয়েট পার্টনার: ইস্পাহানি, সামুদা স্পেক কেমিক্যাল লিমিটেড, মুভার, প্রথম আলো
• অন্যান্য পার্টনার: প্লাসনেট, সাউন্ড হেলথ হসপিটাল, ওয়ান হেলথ ডায়াগনস্টিক সেন্টার, লাইটহাউজ চুনতি, আপসাইট বাংলাদেশ, পেইজএক্স
Make sure you enter the(*)required information